
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল বিভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে এগিয়ে আসি।”
তিনি আরও বলেন, “চন্দ্রপুর ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে এই প্রত্যাশা করি। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এদিকে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বিভিন্নভাবে অসহায় হতদরিদ্র মানুষেরই পাশে থাকার চেষ্টা করছেন এবং এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শেষে তিনি চন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।