
এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ সংবাদদাতা
নওগাঁর আত্রাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে )বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট ও মো.সাইফুল ইসলাম মৃধা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ,বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান,
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন,ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ,নাজিমুদ্দিন,
সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত নজরদারি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।