
এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নওগাঁর আত্রাইয়ের বিশা ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশা ইউনিয়নে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যখাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমার প্রথম অঙ্গীকার।
তিনি আরো বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো.ইসাহাক আলী,আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,সাবেক বিএনপি নেতা আবদুল জলিল চকলেট, মান্নান সরদার প্রমুখ।
এছাড়া নির্বাচনী কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।