
জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি ।
স্বাস্থ্যসেবা ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ব্যাংক। সেই ধারাবাহিকতায় আজ শনিবার (৬ নভেম্বর) বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটি। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
কর্মসূচির অংশ হিসেবে হাজারিকাটি বিভিন্ন রাস্তার ধারে, ও এ. জে. এইচ. মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদেরকে পরিবেশবান্ধব সমাজ গড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়।
হাজরাকাটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠিতা জহর হাসান সাগর জানান।শুধু রক্তদান নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই পরিবেশবান্ধব উদ্যোগ। আগামীতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় এই ধরনের সেবা অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা এমন উদ্যোগকে প্রশংসা করে জানান। চারা রোপণ ও যত্ন নেওয়ার মাধ্যমে তারা পরিবেশ রক্ষায় সরাসরি অংশ নিতে পারছে, যা তাদের জীবনে দায়িত্ববোধ তৈরি করবে।
শেষে দোয়া করা হয়—গাছগুলো বড় হয়ে উঠুক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ তৈরি হোক। কার্যক্রমে উপস্থিত ছিলেন।জহর হাসান সাগর,শিহাব মোড়ল, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা সরদার, সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল,
যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী,
শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান, তামিম বিশ্বাস প্রমুখ ।