
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি ।
জয়পুহাটে বিস্ময়কর আবিষ্কার ইলন মাস্ক এর স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিংক ফ্রী সেবা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ফয়সল আলিম।
আজ সোমবার বিকাল ৩টার সময় স্থানীয় মুক্তিযোদ্ধ কমপ্লেক্স এ সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন ইলন মাস্ক স্যাটেলাইট ইন্টারনেটের
পৃষ্ঠ পোষকতায় ও তত্বাবধানে ফয়সল আলিম,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সারফুল আলম, সি ই ও ফেলিসিটি স্টার লিংক বাংলাদেশ, রিয়াদ হাসান সদস্য সচিব ইউনাইটেড আইসিটি এলায়েন্স বাংলাদেশ, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক জেলা তাঁতী দল, হাসানুজ্জামান, সহঃসভাপতি ,জেলা স্বেচ্ছাসেবকদল, বেলায়েত হোসেন বেনু, সদস্য জেলা যুবদল উপস্থিত ছিলেন । ফয়সল আলিম জানান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামের পর ৩য় তম শহর হিসেবে জয়পুরহাট এ স্টার লিংক এর শুভ সূচনা আজ থেকে পরীক্ষ মুলক ভাবে কার্যক্রম শুরু করা হল। বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি দায়িত্ব পাই তাহলে জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় সাড়া বছর স্টার লিংক এর ইন্টারনেট ফ্রী ব্যাবহার করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। জয়পুরহাট ও পাঁচবিবিতে ছাত্র/ছাত্রীরা ২০ টি স্পটে স্টার লিংক এর ইন্টারনেট ফ্রী ব্যবহার করতে পারবে। এদিকে জয়পুরহাট শহিদ আবুল কাসেম ময়দানে বিকাল ৫টার সময় শতশত জনগনের মাঝে ইলন মাস্ক এর স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিংক ফ্রী সেবা শুভ সুচনা উদ্ধোধন করেন।
এ বিষয়ে শিশু উদ্যান এলাকায় তাসনিম মীম বলেন আমি ২০২৫ সালে এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে রাজশাহী বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছি। আমাদের এলাকায় জয়পুরহাটে একমাত্র বিনোদন কেন্দ্র আছে, এখানে প্রতিদিন হাজার ছেলে-মেয়ে সমাগম হয়। এখানে কয়েকটি কিন্ডার কার্ডেন স্কুল, মাদ্রসা আছে , তাপর আমরা মেয়ে মানুষ যেসব স্পটে স্টার লিংক স্থাপন করা হচ্ছে তার মধ্যে শিশু উদ্যান মোড়ে একটি স্টার লিংক সিকনাল স্থাপন করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি।