
মোঃ বাদল, বেলাব (নরসিংদী) প্রতিনিধি ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বেলাব উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার বারৈচা কাচামাল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেনের
উদ্যোগে বারৈচা বাজারে লিফলেট বিতরণ করা হয়।
মোঃ জাকির হোসেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ২০২৩ সালে দিয়েছিলেন। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বেলাব মনোহরদীর গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের নির্দেশে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে যাবো মানুষকে বুজাবো একমাস ব্যাপী আমাদের এ কর্মসূচী আজকে উদ্বোধন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা বকুল ভাইয়ের পক্ষে এক মাস ব্যাপী মানুষের কাছে যাব আগামী নির্বাচনে এই ৩১ দফা মধ্যে কি কি আছে রাষ্ট্র মেরামতের ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সে নির্বাচনে আমরা অংশ গ্রহন করবো এবং আমাদের নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আসবে আমরা বকুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ ।