
লালমনিরহাট প্রতিনিধিঃ
২৮ জুলাই সোমবার লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।
একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, প্রাথমকিভাবে মনে হচ্ছে ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজ খবর নেওয়া হচ্ছে।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
