
এফ আই রানা লালমনিরহাট প্রতিনিধি ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু পাটগ্রাম উপজেলায় উঠান বৈঠক করেছেন। বৈঠকে তিনি ৫ আগস্টের পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের অন্যায় -অত্যাচার ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে পাটগ্রাম উপজেলাধীন ৪ নং কুচলীবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু উঠান বৈঠকে বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, “ ক্ষমতায় আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারি বরাদ্দের তালিকা জনসম্মুখে প্রকাশ করবে এবং তিল পরিমান বরাদ্দ দূর্নীতি করবে না।”তিনি এসময় জামায়াতে ইসলামীর সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামির উদাহরণ দিয়ে বলেন, তিনি মন্ত্রী থাকাকালীন বিন্দু পরিমাণ দূর্নীতি করে নাই এবং ভবিষ্যতেও জামায়াতে ইসলামী থেকে কোন এমপি -মন্ত্রী দূর্নীতি করবে না।