
আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি
আজ (বৃহস্পতিবার) সকালে জয়পুরহাট চিনিকলের সামনে সকল মৃত্যু ব্যক্তি
আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে জয়পুরহাট-পাঁচবিবি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের নির্বাচনী প্রচারণা, ও জনসংযোগ শুরু করেন ।
জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে সকাল ৮টায় চিনিকল বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
চিনিকল শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা বিএনপি নেতা আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, চিনিকল শ্রমিক ইউনিয়র সাবেক সভাপতি জহুরুল হক সওদাগরসহ বিএনপি সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে মাসুদ রানা প্রধান বলেন, আগামীতে এমপি নির্বাচিত হলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও আধুনিকায়নের জন্য বিশেষ ভুমিকা গ্রহণ করবেন।
পাশাপাশি বেকার তরুণদের চাকরি সৃষ্টি, জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, জয়পুরহাটে পাইপ লাইন দিয়ে গ্যাস স্থাপন, অবকাঠামো সম্প্রসারণ এবং সন্ত্রাস–মাদকমুক্ত আধুনিক জয়পুরহাট গড়তে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।