
এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বান্দাইখাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের । ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থেকে কাজ করতে হবে।দেশ ও এলাকার উন্নয়ন ও ঐক্যের স্বার্থে ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অনান্যদের মধ্যে বক্তব্য আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো.আঃ মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক মো.আবু বক্কর সিদ্দিক ও মো.কামরুল হাসান সাগর,হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান প্রমুখ।
এছাড়া নির্বাচনী কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।