
রাজু আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি ।
ভারী বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এতে ভারত থেকে কালজানি নদীতে ভেসে আছে হাজার হাজার গাছের গুড়ি।
রোববার বিকেল থেকে ভূরুঙ্গামারী শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় নদীর তীরবর্তী মানুষজন নানা উপায়ে এসব গাছেরগুড়ি সংগ্রহ করছে।
নদীতীরবর্তী মানুষজন এসব গাছের গুড়ি নৌকা নিয়ে তীরে তুলছেন। শিলখুড়ি এলাকার বাসিন্দা আল আমিন জানান, বিকেলে গাছের গুড়ি দেখে বিভিন্ন উপায়ে তা সংগ্রহ করতে থাকে লোকজন। সাথে আছে আবর্জনা ও খড়কুটা অনেকেই সাপও দেখছেন তবে মাঝেমধ্যে মরা গরু ভেসে আছে।
নদী গবেষক ও রিভারাইন পিপলস এর পরিচালক তুহিন ওয়াদুদ বলেন, যেহেতু কালজানি নদী ভারত পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের প্রবেশ করেছে ওইসব এলাকায় বনাঞ্চল প্লাবিত হওয়ায় সেখান থেকে গুড়িগুলো এসেছেন বলে ধারণা করা হচ্ছে ।