May 22, 2026

Year: 2026

এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ সংবাদদাতা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে  বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ  বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায়  সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, মোছা.রোখসানা খাতুন,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী  প্রমুখ বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম জোরদার করার আহবান জানান।  শেষে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও সুধিজনদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, হামদ,নাত,দেশ গান,পল্লীগীতি ইত্যাদি পরিবেশন করা হয়। উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় আর এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন ।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে যুবলীগ নেতা সোহেল রানাকে আটক করেছে নলডাঙ্গা...