যদি বেঁচে ফিরি, মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর চলে ধাওয়া পাওয়া, ভাঙচুর। ভেঙে দেওয়া হয় এনসিপির সভামঞ্চ। এমন পরিস্থিতিতে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হন দলটির নেতাকর্মীরা। এ অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
পোস্টে তিনি লিখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না।’ এমন ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।
